অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই, 'করুণাময়ী সমন্বয় সমিতি'র উদ্যোগে 'সমন্বয়' মাসিক ই-পত্রিকার তিন বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১শে জানুয়ারি, শনিবার, বিকেল ৪-৩০ মিনিটে রবীন্দ্র ওকাকুরা ভবনে "গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান"-এর আয়োজন করা হয়েছে।
এই বছর যে সমস্ত গুণীজনদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যথাক্রমে তাঁরা হলেন দ্বিজরাজ সান্যাল, অচিন্ত্য সাহা, অভিজিৎ রায়, মমতা বিশ্বাস, অমৃতাভ দে, অনিন্দিতা মুখার্জি সাহা। যে সমস্ত লেখক, কবিরা নিয়মিত আমাদের ই-পত্রিকা 'সমন্বয়ে' লেখা দিয়ে থাকেন, তাঁদের মধ্য থেকেই গুণীজন নির্বাচন করা হয়েছে। সাহিত্য সম্পর্কে তাঁদের বহুমূল্য মতামত আশাকরি উপস্থিত দর্শক শ্রোতাদের বিশেষভাবে ঋব্ধ করবে।
অন্যদিকে আমাদের মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান 'শনিবারের আসর' অমিয়া চক্রবর্তীর পরিচালনায় ইতিমধ্যে তাদের সাংস্কৃতিক কার্যকলাপের তিন বছর পূর্ণ করেছে। ইউটিউবে 'Karunamoyee Samanwoy Samity' সার্চ করলে 'শনিবারের আসর' চ্যানেলের বিভিন্ন এপিসোডে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি দেখতে পাবেন। গুণীজন সংবর্ধনার সাংস্কৃতিক সন্ধ্যায় শ্রোতাদের মনোরঞ্জন করার জন্য যে সমস্ত সাংস্কৃতিক সংস্থাকে আমন্ত্রণ করা হয়েছে তাদের অন্যতম 'খোয়াই', 'আনন্দম', 'নিক্কন', 'প্যাশন', 'নতুন দিশারী', 'সংলাপ'। এছাড়াও গানে ও কবিতায় থাকবেন ইলা রায়, তপন ধর ও শুভময় মুখোপাধ্যায়।
ঠাসা কর্মসূচিতে সাজানো এই মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করার জন্য সাহিত্য, সংস্কৃতির পরিমন্ডলে বিচরণকারী সমস্ত স্তরের সংস্কৃতি মনস্ক মানুষদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আবেদন জানানো হচ্ছে। আশাকরি আপনাদের জোরালো উপস্থিতি শিল্পী, সাহিত্যিকদের আরো বেশি মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশন করতে সহযোগিতা করবে। প্রাণভরা ভালোবাসা নিয়ে আমরা, আপনাদের অপেক্ষায় আছি।
সুদীপ ধর
সম্পাদক,
'সমন্বয়' মাসিক ই-পত্রিকা
আমাদের ওয়েবসাইট: www.samanwoy23.com
১৫ জানুয়ারি, ২০২৬