‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

সূর্য ডোবার আকাশ, আকাশ জুড়ে রবির অস্তমিত আলো
হারিয়ে যেতে চাইছে নক্ষত্রপুঞ্জের অসীম সীমানায়,
হাজার হাজার নক্ষত্রের ভিড়ে অনন্ত হয়ে ফুটে থাকবে দিন-রাত অবিরাম
অবিচল ধ্রুবতারা হয়ে পথ দেখাবে দিকশূন্য পথিককে, চিরকাল।
জ্যোৎস্নার নরম আলো গায়ে মেখে ঘুমোও রবি,
তোমারই আলোয় আলোকিত শত বিচ্ছুরণ,
তোমারই ধারে করো ঋণী সবারে জনমে জনমে!
আকাশের আজ পূর্ণগ্রাস সূর্য গ্রহণ!
গভীর আঁধারে কি দেখা দেবে রবি?
ওই দেখ হিরের বলয়ে হীরকাঙ্গুরী!
ঠিকরে পড়ে রবির দ্যুতি অসীম হতে অনন্তে...!
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
