কবিতা

ভাগ্যিস



তপতী চ্যাটার্জী


ভাগ্যিস অঝোরে বৃষ্টি নেমেছিল
তাই তোমাকে আর অজুহাত খুঁজতে হল না
ভাগ্যিস বৃষ্টির তোড়ে চোখের জল একাকার হয়ে গেল
লজ্জা লুকোনো গেল
ভাগ্যিস বৃষ্টি এল জোরে তাই
নিজের পথটুকু বুঝতে পারলাম
ভাগ্যিস বৃষ্টিভেজা পথে পা পিছলে যায়নি
তাই আবার বৃত্তে ফেরা হল
অঝোর বৃষ্টিতে জানালার কাঁচে
আবছায়ায় নিজেকে লুকিয়ে রাখা গেল কিছুক্ষণ
বারবার পথ হারাই, বারবার ফিরে আসি
ভাগ্যিস বৃষ্টি জলে পথের
জঞ্জাল সাফ হয়ে গেছে
এভাবেই - এভাবেই -

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।