‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আমার আজকে ভেজার ইচ্ছে নেই
ঘরে আমার কবির ছবি
ময়লা জমেছে
শ্যাওলা রঙের দেওয়াল জুড়ে
ফাটল ধরেছে
আজকে আমার ভেজার ইচ্ছে নেই
আমার আজকে লেখার ইচ্ছে নেই
খাতার পৃষ্ঠা শেষ হয়েছে
কবিতাবিলাস হয়ে
নৌকা বানিয়ে ভাসালে হয়তো
ভালো হতো তার চেয়ে
আজকে আমার ভেজার ইচ্ছে নেই
আমার বেশি কিছু বলার ইচ্ছে নেই
মেঘে মেঘে সকাল থেকেই
ঘনিয়ে আছে সন্ধে
আমার স্বপ্নগুলো ভিড় করেছে
ভেজা মাটির গন্ধে
তবু বৃষ্টি, আজকে আমার ভেজার ইচ্ছে নেই।
