‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

ঝমঝমিয়ে বৃষ্টি এল
আষাঢ় এল যেই
আগের মতো ঘাম ঝরানো
দাবদাহ আর নেই
শুকিয়ে যাওয়া ধরা
খুশিতে মাতোয়ারা
বৃষ্টি মেখে গাছগাছালি
হারিয়ে ফেলে খেই।
হাত রেখে এই হাতে
মুষলধারার দিনে
চল বেরিয়ে দু'জন মিলে
পথটাকে নিই চিনে
ভয় কেন পাস তুই
মন যদি তোর ছুঁই
ভালোবেসে ভাসব দোঁহে
মেঘ বাদলের দিনে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
