‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ফলগুলো গুনে গুনে পেরেকে সাঁটিয়ে
খঞ্জ আতাদের নিয়ে যাও হাঁটিয়ে।
যে ফলে পোকাদের সাথে ছিল দোস্তি
কাঁঠালের পাহারায় রাখো ক'টা হস্তি।
যারা খুব চঞ্চল গলে যায় বাতাসে
তিরিশেতে পাশ হলে আটকে সে আটাশে।
যে ফলে ত্রিদোষ কাটে আর কাটে ব্যায়রাম
কালোবাজারীরা তার দিয়েছিল চড়া দাম।
যে ফলটা নেয়াপাতি ভুঁড়ি দেশে থমকে
পাকস্থলীটা ভাবে তাকে দেবে চমকে।
অতশত ভাবাভাবি আর নেই সাতে পাঁচে
রসিকতা ছাড়া ফল কিভাবে বলো বাঁচে।
মাকালটা মনদোষে যায় গড়াগড়ি ভূমে
কারো ফুল অতি দামী, ফল খেলে চিরঘুমে।
এ ফল সে ফল নয় কখনো সে পচেনা
কর্ম ফলের নাম থাকে চির অচেনা।
