
পরনে লাল বেনারসী ছিল। আর ছিল টকটকে লাল সিঁদুর। সেই সঙ্গে লাল লিপস্টিক। আর কপালে লাল টিপ - চন্দনের আলপনা ঘেরা। সর্বাঙ্গে ফুলের গয়না। ...বসে ছিলাম। বসেছিলাম উৎসুক আকাঙ্ক্ষায়। ...সে আসবে। সে আসছে।
কিন্তু কেমন সে? কী করবে আমাকে?
নিশ্চয়ই বকবে না। মারবে না। চিৎকার করবে না। কামড়েও দেবে না। কী যে সে করবে কে জানে! ...না না ভালোই হবে। শেষটা ভালোই হবে। সব ভালো যার শেষ ভালো। স্নেহ-মায়া-মমতা আসবে জীবনে।
হালকা স্ফূর্তিতে একটা লাল গোলাপ লুকিয়ে ঢুকিয়ে নিলাম আমার বাঁ-ডানার তলায়। ওকে দেবো।
লোকটা এলো। দরজা বন্ধ করল। ছিটকিনি আটকাল। বিরক্ত চোখে আমায় দেখল। কিন্তু লোকটা হঠাৎ আমার বাঁ-ডানা মুচড়ে ভেঙে বের করে নিল গোলাপটা। ডানা থেকে খসে পড়লো গুচ্ছ গুচ্ছ পালক। আর দেখলাম, ছিন্ন ভিন্ন হয়ে ছিটিয়ে পড়ছে রক্তাক্ত পাঁপড়িগুলো।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
