‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তার লাজুক চাউনি
এইমাত্র সকালের রোদে
সদ্য পাখা মেলা প্রজাপতির মতো
এসে বসল আমার গালে পিঠে ঠোঁটে
আমার সামর্থ্য নেই
ওকে উড়িয়ে দিই
বা পুড়িয়ে দিই
বরং নিজেই পুড়ছি
দারুণ তাপে।
তার নরম চাউনি
ছাউনি গড়ছে বুকের খাঁ খাঁ রোদে।
গল্পের নটে গাছটা মুড়োয়নি এখনো
তবে।
সে কেমন করে এমন
প্রেমিক হলো
মঙ্গলময় হলো
এই অমঙ্গলের বারবেলায়?
