‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
পেয়ালাতে চুমুক দিতে দিতে কল্পনায় আলপনা
করমচা ঠোঁটে দেখি একটি বহমান স্রোত
শীতলপাটি ফেরিওয়ালা বিরজা মধু নিয়ে
বুনে চলে ষোল আনা সোনার কাঠি
চন্দ্রাসনে অজানা বেলা বিভঙ্গ গিট বাঁধে
অর্বাচীন থার্মোমিটারে পুড়ে যায় শিরদাঁড়া
শূন্য থেকে উঠে মাঝপথে যোগ বিয়োগে ভ্রম
ক্ষণস্থায়ী মুঠিতে শূন্য যন্ত্রাংশ
অতৃপ্ত বৈভব শিকড় উপড়িয়ে খাঁচা ভাঙে
নুপুরের চাচী সমীকরণে ভোরের অভিমান
বৈশাখী ঊষার দাঁড় টানা খাঁচার রিমঝিম সজ্জা
শানিত কৌশল চন্দন বাটে সূর্যমুখী পায়।
মেঘাচ্ছন্ন রাস্তায় পুরোনো
একটি শব্দ পার্বন ঝড়।
