‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ঘাড় গুঁজে মুখ বুজে আজ ও কালের বিস্বাদগুলো
হাত-পা মেরে রোদ পোহায়।
ভাসানের বাজনা বাজিয়ে ঐগুলোর বিদায়কালে
তান্ডব নাচনে মাতব বলে
সেই কতকাল আঁকপাঁক করি,
সেই শুভক্ষণ জাল পেতে
ধরতে পারি না কোনওমতে।
এই অশুভ সোহাগ নিরুপায় বিরক্তিও
পালাবার রাস্তা খুঁজে অবশেষে টলমল,
সর্ষেফুলের অনেক চাষ দেখে।
ওসব বাস্তুঘুঘুরা জোরালো ক্যাম্প বানিয়ে
অনাবাসী হয়ে খুশীর মৌতাতে ঝুঁটি ধরে
নাচায়, কাঁপায়।
