কবিতা

মাঝির কথা



রতন কুমার নাথ


এখনো সাবান মাখি, চুল আঁচড়াই
কোথাও যাওয়ার আগে
পাট ভাঙা জামা খুঁজি,
মন রাখি আবরণে
মন রাখি আভরণে
মন রাখি শরীরের ছোট্ট পানসিতে
অথচ,
সহজেই ভুলে যাই সে মাঝির কথা
যার হাতে থাকে দাঁড়, আর থাকে হাল।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।