‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
পথের প্রান্ত ধরে হেঁটে যেতে যেতে
হঠাৎ দেখা হয় সুখ দুঃখের
যেমন দিন আর রাতের খেলায় সময়
হাত ধরে হেঁটে হেঁটে যায় অমাবস্যা আর পূর্ণিমায়।
ভাঙনের গান কোনোদিন অবসান হয় না নদীর জীবনে।
তাই বলে সে থামে না
হেঁটে চলে অবিরাম দু'পাড়ের সাথে কথা বলে।
যদি কোনোদিন দেয় বাঁধ
নদী বাঁধা পড়ে যায়
জীবনের গতিও তেমন মাঝে মাঝে আটকায় নানা আঘাটায়!
