‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বিপরীত দিকে মুখ ফিরিয়ে বসে থাকে যে লোকটা
ভিতরে ভিতরে সে ক্ষয়িষ্ণু ব্যাধির সঙ্গে লড়াই করে;
গায়ে তার ছেঁড়া জামা, হাঁটু অব্দি ধুলো,
উশকো-খুশকো চুলে সাতদিনের কাঁচাপাকা দাড়িতে মুখ লুকিয়ে রাখে।
ভিতরের রক্তক্ষরণে ছেঁড়া-ফাটা গল্পগুলো কিছুতেই মিলছে না তার;
বরং স্বপ্নের মতো সকাল হলেই গল্পগুলো মিথ্যে হয়।
অসহ্য যন্ত্রনায় রক্তবমি চাপা দেয় দু'হাতে,
অথচ ঘুণাক্ষরেও জানলো না তার প্রিয় আপনজন।
সব মিথ্যার মতো এক দীর্ঘশ্বাস শেষ দৃশ্যের যবনিকা পড়ে;
তারপর...!
পরদিন ঠিক সেই জায়গায় বিপরীত দিকে মুখ ফিরিয়ে বসে থাকে -
ভাঙা শরীরের অন্য একটা লোক,
একদম ঠিক আগের মত বিষণ্ণ রোদ্দুর মুখে বসে থাকে।
