‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
জানালা খুললেই হইচই
চারিদিকে শুধু জ্ঞান আর জ্ঞান
পরামর্শ ভর্তি বাতাস,
শুধুই সু-পরামর্শ।
যেদিন থেকে বুকের ডানপাশটা আটকে যাচ্ছিল
ভালোবাসাগুলো জোর করে বললো ভালো থেকো।
নিজের ছায়াকে জিজ্ঞেস করেছিলাম তুমি?
সে তো প্রেতবৎ নাচতে-নাচতে বলল...
পশ্চিমে তাকাওনি এখনো
সন্ধ্যা ঘনিয়ে এলো
স্মৃতির পাতাগুলো এলোমেলো
দরজা-জানলা সব বন্ধ
শান্ত নিরব নির্জনে
এখন শুধু নিশ্চিন্তে
এক লম্বা দূরত্বের বিস্তারে
ঘুমাও।
