কবিতা

হতাশা নামে অন্ধকারে



সুপ্রিয় দেওঘরিয়া


একটি পাতা উড়ে গেল,
মরা পাতা বিষণ্ণ বিকেলে -

বৃষ্টির আগে বাতাসে।

তুমি বৃষ্টির দিকে চাইলে,
সারা সন্ধ্যা বৃষ্টির শব্দ।

শরীরের তারগুলোতে বাজল
পাতার গান...
আর অন্ধকার দেখল
হতাশা নামছে তার বুকে।

চিত্রশিল্পীঃ গোপাল ঘোষ