‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
যে আলো গিয়েছে নিভে যে আলো আঁধার অতীত
মুখে তার অপমান ক্ষত
অশ্রুহীন হয়েছে সতত
দারুণ প্রদাহ, ছায়াহীন অলীক শপথে
জল দিয়ে ধুয়ে দিলে মুছে যায় যত
যেতে যেতে ডাকে
বারবার কৈশোরের কলতান শৈশবের স্মৃতি লাল নীল পুরনো সাইকেল
যৌবনের পুরনো গীটার, কেউ কি ফিরিয়ে দেয় তাকে
জন্ম ও মৃত্যুর মাঝে ভালবাসা আসে, ভালবাসা যায়
যেতে যেতে নিয়ে যায় স্বর্ণলতা
জাদুদন্ড হাড়মাস পৃথিবীর আদিম সম্ভার
তবু বিষ প্রলোভনে ঘুরে ফিরে
মানুষ বাড়িতে এসে দেখে
ঝুঁকে আছে মহাকাল শত শত অভিমুখ তার...
