‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

ভোরের আলো মুখ ফেরালো কিসের অভিমানে
মেঘমলুকে জলকণা আজ কিসের অন্বেষণে
সূর্য বুঝি উঠবে না আর মান করেছে সেও
রবি হারায় ক্লিষ্টযাপ বৃদ্ধবনিতাও।
অবিরত রিমঝিম মন খারাপের সুর
বেলকুঁড়ি আর যুঁইয়ের মালায় সুগন্ধ ভরপুর
ধূপের ধোঁয়া দীপের আলোয় কোথায় তোমার ঠাঁই
প্রাত্যহিকের জীবন পাঠে মর্মে তোমায় পাই
দুঃখ শোকে সুখে তোমায় মগ্ন আজীবন
অঝোরে কাঁদছে আকাশ আজ বাইশে শ্রাবণ।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
