‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

বুকের ভেতর তান্ডব করে, একটি অন্ধকার রাত
একটি অন্ধকার রাতের ভেতর দিয়ে চলেছি...
নদীর সৃষ্টি হয়েছিল - মোহনায় মেলে দিতে পথ
মাঝপথেই থেমে গেল গতি।
শুকিয়ে যাওয়া গাছের নিচে মাটি আজ রসহীন
গ্রীষ্মের দাপটে বৃষ্টি অনেক অনেক দূর...
মনস্তাপের বাষ্পীভূত রক্ত
ঝরছে অঝোরে শুকনো নদীর চরে।
নিরাশার মেঘ দেখছে, ছেঁড়া মনগুলি দাঁড়িয়ে-দাঁড়িয়ে দূরে...
সময়ের তেজ ছিন্ন করবে নিরাশার অন্ধকার
করবে ভরাট শুকনো নদী আশার আশীর্বাদ
কেটে যাবে যত অন্ধকারের রাত
অপেক্ষা শুধু সেই আলোময় ভোরের...
রবির রক্তে মুছে যাবে আছে যত অভিশাপ।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
