কবিতা

নবজন্ম



বিজয়লক্ষ্মী চৌধুরী


কবিতাকে প্রিয় জেনে সারাটা জীবন পথে পথে ঘুরেছেন কবি,
বৃক্ষের সাথে সখ্যতা হল তার,
নদীর সাথেও
আলাঘরে কেটে গেছে বেলা,
একটি কবিতার জন্য
নিদ্রাহীন সারারাত,

কত তারা ঝরে গেছে আচম্বিতে,
নিশুতি রাতে ঘুমায় বিশ্ব চরাচর,
এ-ভাবে একদিন কবির কাছে এসে দাঁড়ালেন কবি দেবতা,
ইহকাল বুঝি ভেসে যায় নয়নজলে, কবিই কবিতা হয়ে গেলেন,
জন্ম নিল শ্রেষ্ঠ কবিতা।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।