কবিতা

আঘাত



অচিন্ত্য সাহা


তুমি যাকে করলে আঘাত
সে তো তোমার ভাই,
তাঁরই রক্ত ঘামের অন্ন
তোমাকে বাঁচায়।
জীবন মানে হত্যাকাণ্ড
ধ্বংসলীলা নয়,
জীবন মানে তোমার কাছে
আমার পরাজয়।

হার মেনেছি আঘাত সয়ে
মৃত্যু ভয়ে নয়,
ভাইয়ের আঘাত ভাইয়ের প্রাণে
কে বা নিঠুর সয়?
ভাইয়ের বুকে বুলেট ছুঁড়ে
কেড়ে নিলে প্রাণ,
'সম্পর্কটা আদিমকালের
সূর্য ওঠার গান।'

আঘাত আসুক নতুন সুরে
বিবাদ বিভেদ ভুলে,
ভালোবাসায় গাঁথবো মালা
লক্ষ রঙিন ফুলে।
ঝড় তুফান ও ঝঞ্ঝা বাতাস
বিপদ বাঁধা এলে,
দেবো তাকে ঘৃণার আঘাত
বজ্র আগুন জ্বেলে।