কবিতা

গাছপাকা আম



যোগেন্দ্রনাথ বিশ্বাস


গাছ থেকে পেড়ে আনা,
হয়েছে সদ্য আম,
সত্যি কথায় তাদের বলে
গাছ পাকা আম।

মুর্শিদাবাদের আম
স্বাদে গন্ধে ঠাসা
মুখে দিলেই বোঝা যাবে
আসল আমের মজা।

গাছপাকা আম হলে
ঘ্রাণেও মধুর
একবার খেলে পরেই
রসে ভরপুর।

আমের আরেক নাম
জানি অমৃত ফল,
খেলে চোখে জ্যোতি বৃদ্ধি
দেহে বাড়ে বল।

তাইতো বলি একটিবার
আসুন মুর্শিদাবাদে,
ইতিহাস আর আমের স্বাদ
পাবেন একই সাথে।