‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
একটা সময় আসে
তুমি বলেছিলে
একটা সময় যা সব কিছু
সহজ করে তোলে
ঠিকঠাক বলে।
গরাণবুড়ী বিড়বিড় করে
নিজের সাথে কি বলতো?
ছবির ভগবানের
ঈশ্বর মেলেনা
ক্ষতস্থানের জন্মদিনে
কেঁদোনা মেয়ে
ঈশ্বরের ঘুম ভেঙে যাবে।
কত অনর্থক কথা
বহমান রাস্তা রোজ
কবিতার মৃত্যু দেখে
সৎকার করেনা।
ঠিক শব্দেরা থাকে
সময়ের অপেক্ষায়
শ্বাস নেয় চিরন্তন
বাবা হয় মা হয়
লুকিয়ে রাখে সন্তর্পণে
গড়াণবুড়ীর সেই
বর্ণপরিচয়।
