‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
উঠোন জিরোচ্ছে
সুগন্ধের খোঁজে ঘুমিয়ে পড়েছে অনেকেই
স্বভাবজাত বালখিল্য হাসি।
ডাস্টার ছুঁড়ে মারছে পোড়া সময়
সমস্ত জীবন জুড়ে আকুতি
মেলেছি ডানা, বৃক্ষ সাজিয়েছে কোন অজানা পথ
শান্ত আঁচলে উন্মাদ হাতছানি
উঠোন জিরোচ্ছে
ভিতরে আদিগন্ত ঢেউ।
