‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
প্রকাশে বড্ড ক্লান্তি লাগে!
পেয়ে বসে ইদানীং...
ছেলেমানুষী অভিমান।
তেমন তাগাদা খুঁজে পাই না
সে সবের এক্সকিউজ দেবার।
কারণ -
কৈফিয়ত দেবার এবং নেবার
ধাত যে নয়।
চাপমুক্ত থাকার কথা ছিল
কিন্তু স্রষ্টার বুঝি তেমন ইচ্ছে নয়।
মানসিক দৃঢ়তা ক্ষয়িষ্ণুতার পথে -
স্মৃতিভ্রম উপঢৌকন
সারা জীবনের উপার্জন!
মুশকিলটা হ'লো...
না নেওয়া যায় এগিয়ে আর না পিছিয়ে।
পড়ে থাকে...
পরস্পরের একগুচ্ছ অভিমান।
