‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
রাইনা মারিয়া রিলকে
ভাবো কি তুমি নীলকে।
তোমার কাছে হাইডেগার
থাকলে তুমি কতটা তার।
গণেশ এবং গুরুদেবে
মনন তার কি নেবে।
ভৃগু দেখেন শান্ত হ্রদ
উপাস্য কি উপনিষদ।
রাসেল সাহেব লা জবাব
চারপাশে সব উর্ণনাভ।
হাঁসুলি হাতে কোনো বাঁকে
ঢিল দিওনা মৌচাকে।
ভর করেছে কোন জিনে
সালেম আলীর দূরবীণে।
দশের মধ্যে বারো দে
নিৎসে পাগলা গারদে।
