‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

আসছে পুজো, হাসছে পুজো, মেঘ নেইকো আর
ক্যালেন্ডারের পাতায় দেখা পেলাম পুজোটার,
ভাসছে পুজো, হাসছে পুজো, নীল সাদা মেঘ ভাসে
হঠাৎ দেখি মাঠগুলো সব ভর্তি কাশে কাশে।
ফুল ফুটেছে, ঘুম ছুটেছে, জানিনা ঠিক কবে
এই শরতেই দুর্গা পুজো হবে জানি তবে,
বোল উঠেছে ঘুম ছুটেছে শিউলি ফোটে গাছে
নেইকো দেরি বুঝতে পারি দুর্গাপুজো কাছে।
বেঁধেই জুটি আমরা ছুটি দেখতে ঠাকুর গড়া
ক'দিন ধরেই মন চঞ্চল হয়না লেখাপড়া,
দুজন জুটি আমরা ছুটি এপাড়া ওপাড়া
কী ঘোড়ার ডিম থিম বানাচ্ছে বলে নাকো তারা।
আমরা বোকা খাচ্ছি ধোঁকা দেখছি ঘুরে ঘুরে
বাঁশ পড়েনি প্যান্ডেলও নেই সারা শহর জুড়ে,
সত্যি বোকা খাচ্ছি ছ্যাঁকা পুজোর তারিখ গুণে
রাত্তিরেতে ঘুম আসেনা পুজোর গল্প শুনে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
