‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আচ্ছা তাহলে বিশ্বাস করার আর প্রয়োজনীয়তা
রইলো না, কে যে কীভাবে উজ্জ্বল
কে যে কীভাবে পাথর কিংবা জল
রাক্ষস ও ঈশ্বর তার রহস্য আবিষ্কার করার
প্রয়োজন রইলো না...
এ যেন এক আবর্তন গতি
অবচেতনের জন্মান্তর
আমরা চলেছি আদিগন্ত বনবীথিকায়
নশ্বরতা ঘরের ছাদে পায়রার বকবকম
মুখোমুখি বৃষ্টি ও জল
শূন্যতা ও বৈভব একই মুদ্রার দুই পিঠ
দুই প্রান্তে দুটি সুপ্তির এপিটাফ...
ভিকট্রি স্তম্ভে বাইনোকুলার
এক কদম পিছনে গেলে মৃত্যু
জীবন আসলে এইটুকু, বাকি স্পেকুলেশন...
