‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
গত রাতের ছিল না চোখ বা কান,
ছিল না মন, পেট, ত্বক, বা হাড়,
ছিল না আঁধার, আলো, আত্মা, বা নীরবতা।
গত রাতের ছিল না উষ্ণতা বা শীতলতা,
ছিল না ব্যথা, কামনা, বা প্রাপ্তি।
কিন্তু গত রাতে ছিল -
স্বপ্ন, পরিণতি আর দরজা।
সকালে তুমি ছিলে দরজার বাইরে।

অনুপমা রাজু

(ভাষান্তরঃ গৌতম চক্রবর্তী)