কবিতা

প্রাকৃতিক



দুর্গাদাস মিদ্যা


নিরীহ রাত্রির মতো ঘুমিয়ে পড়ো তুমি
ফাঁদ পেতে বসে থাকে জ্যোৎস্না
আলোকিত দিন ধুয়ে দেয় মলিন যা কিছু
তুলে নেয় অসহায় জীবনের আবর্জনা যতো
এইভাবে সমাজের সব ক্ষত উৎসবে পরিণত হয় একদিন।
এই যে বিগত আষাঢ় শ্রাবণ
জলে জলে জনাকীর্ণ করে গেল পৃথিবীর মাটি
খাঁটি কৃষকের হাতে পরিপাটি চাষে বেড়ে গেল
ফসলের হার
ধনধান্যে ভরে উঠল তোমার আমার শস্যের ভান্ডার
এ সবই প্রকৃতির দান
দেওয়া নেওয়া আছে বলেই সভ্যতার চাকা আজও চলমান।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।