কবিতা

প্রেম ফিরে আয়



তাপস দেবনাথ


এ পৃথিবীতে একদিন প্রেম ভেসেছিল
হাওয়াতে বয়েছিল প্রেম।

কালো বাতাসের আবহাওয়া জড়তার স্পষ্ট ইঙ্গিত দেয়
প্রলেপ দেওয়া শান্তির বাণী ইতস্তত অশান্তির হাতছানিতে
প্রেম ভয় পায়

অন্ধের যষ্টি তো একমাত্র প্রেম
আয় প্রেম, আয় ফিরে আয়
অবুঝ খাঁচায়।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।