‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তোমার হাতটি ধরেছিল কে? বোঝেনি
হাতটি যত নরম ততই কঠিন ও পবিত্র
পবিত্র হাতটি থাকে পবিত্রতম হাতে
সে জানত না, নিজেকে লুকিয়ে ধরেছিল হাত।
গলি থেকে রাজপথ কতটুকুই বা পথ
একটি শীত কাটতে না কাটতেই
হাতে ফোসকা পড়ে গেল! বুঝল না
বড় হৃদয়ে ছোট হৃদয় প্রবেশ করতে পারে না।
হাত ছেড়েছে কে? সে কি তোমার ধরার মতো?
বড্ড এলোমেলো ছন্নছাড়া নষ্ট হাতে ফোসকা
কয়েকটি খিস্তি ঝেড়ে পালাই পালাই
কে হাত ধরেছিল? পবিত্র হাত পবিত্রই থাকে।
এ সময় শঙ্খ ঘোষকে মনে পড়ে খুব!
