‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
জীবনের বাঁকে বাঁকে জ্যামিতিক কোণ, খানিক টেরা, ভাঙা আরশিতে বিকৃত প্রতিবিম্ব।
এ এক অভাবিত আশ্চর্য প্রণালী, তবু সেই আমার আশ্রয় হয়ে উঠেছে। যেন এক ক্ষয়িষ্ণু দেওয়ালে অস্তিত্বের পাঁচ আঙুলের ছাপ পড়ে গেছে।
বেশ বুঝতে পারি আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি, এক পুরোনো সুগভীর ইদারায় তমসা টেনে নিয়ে যেতে চায় সুপুষ্ট পায়ের গোড়ালি।
দর্শক হিসাবে আমাকে নিরপেক্ষ এবং নির্বিকল্প হতে হবে, নচেৎ ভ্রান্ত কল্পনা নৈপুণ্য নিছক কৌতুক হয়ে ওঠে। এতদ্ব্যতীত আর ইহ ও মৃত্যুর মধ্যবর্তী বিবমিষা থেকে আমার মুক্তি নেই...
