‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ক্রমশ ছায়া ফেলি ছবি হয়
নিঃশব্দে নিভে যাচ্ছি নীল সালোয়ার
ক্রমশ হেরে যাচ্ছি তোমার কাছে
কী আর করার আছে বলো, কোথায় ভাসালে নৌকো
কোথায় রেখেছো পঞ্চমুখী জবা
মেঘ বৃষ্টি স্নায়ুর সংলাপ...
এখনো মলাট খোলার পর সেই দাহ
অবিনাশী উগরে দেওয়া রক্তবীজ
কুসুমিত মশারির ভাঁজে ঘুমের পালক
রসিক চাঁদের হাটে এ বছর জাঁকিয়ে পড়েছে শীত
তাই রস এলো গাছে
নীল সালোয়ার আর কিছু ভাবতে পারিনা আমি
শুধু তুমি আছো তুমি আছো তুমি আছো
বলেই এই জিরেনকাটের রস চিরদিন...
