‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
একুশে গান গাইতে এলে
গাইবে সুরে যদি...?
সেই সুরে থাক বাংলাভাষার
বর্ণমালার নদী...!
একুশে গান রক্তে রাঙা
যায় কখনো ভোলা...?
একুশ নিয়েই গল্প অনেক
থাকুক মনে তোলা...!
বাংলাভাষার ঘর বেঁধেছি
একুশ সঙ্গে নিয়ে...
একুশে হোক উদ্ভাসিত
প্রদীপ জ্বেলে দিয়ে...!
বাংলা নিয়েই স্বপ্ন সবার
বাংলা নিয়েই আশা...
একুশ ফেরায় রক্ত দিয়ে
প্রিয় বাংলা ভাষা...!
