কবিতা

দোতারা



কমলকুমার মণ্ডল


একমুঠো জ্যোৎস্নায় ভিজে
দোতারায় সুর তুমি
ভেজা পোশাকে বড্ড বেশি মোহময়ী

এক বুক শিকড় গেড়ে বসেছে
দমকা প্রেম যেন উপড়াতে না পারে

তবুও সব কিছুর একটা শেষ থাকে
বোষ্টম-বোষ্টমী যেমন বারবার হারিয়ে যায়
দোতারার সুর মেখে

বিবাগী এ সময়ের কাছে প্রশ্ন অনন্ত
কে হবে দোতারা আর কে তার মূর্ছনা...