কবিতা

আবার



রজতকান্তি সিংহচৌধুরী


আবার ফুটেছে ফুল
ব্যালকনি ও বাথটাব দোলাচ্ছে দক্ষিণা
ফোয়ারা ফিরেছে তার
রুপোলি ঝলমলে উচ্চতায়

জঙ্গলের তলপেটে
রোমাঞ্চিত ছায়া
আলোর আঁচড়ে ওই
ক্ষত ও বিক্ষত

বসন্ত, রোমাঞ্চ নাছোড়বান্দা
তোরই জন্য
দুনিয়া ঝাঁপায়, গান গায়

কিন্তু তার অন্ধকার দ্বার দিয়ে
তুই চলে যাস,
অশরীরী!