‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
সূর্য ডুবে গিয়ে চারপাশ অন্ধকার হলেই
আমার ভেতর থেকে লেখার উদগিরণ হয়,
রাত যত গভীর হয় ওই লেখার উদগিরণ-স্রোত
সারাদিনের গলাধকরণ করা যত অন্ধকার, পাপ,
ভালবাসা, অবহেলা, ক্রোধ, সব যেন
বিষবাস্পের মত বেরিয়ে আসে লেখার স্রোত বেয়ে -
আমার তখন নিজেকে বেশ নির্ভার, কলুষমুক্ত মনে হয়,
যে সুখের তাড়নায় সারাদিন ছুটে মরি,
সেই সুখ যেন মধ্যরাতে আমার কাছে এসে ধরা দেয়
ওই লেখার উদগিরণের সঙ্গে, নতুন উত্তাপের শিহরণে...
