‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
সব সিগন্যালগুলো হলুদ আলো দপদপিয়ে সতর্ক করছে
থামতে হবে এখুনি।
যে কোনো সময় লাল সতর্কতা স্তব্ধ করে দেবে
গতি।
সবুজ আলো বেয়ে
অনেক দূর ছুটে এসেছিস মেয়ে।
সব জেব্রাক্রসিংয়ে নিয়মহারা মানুষের ভিড়
কিন্তু বুকের মধ্যে পুরে দেওয়া ট্র্যাফিক রুল
পড়ে পেয়েছো তোমার লাইসেন্স।
সেই তোমাকে ওঠাচ্ছে বসাচ্ছে চালাচ্ছে
জলে ফেলছে - !
খোঁজ নেই ডাঙার -
অথচ তোমার কোনো উপায় নেই
কোনোও নিয়ম ভাঙার।
