কবিতা

একুশের ডাক



গৌতম চক্রবর্তী


বাংলা কথা বলছি বলে
আমার 'পরে রাগ করো
তোমরা নাকি দেশের রাজা
বাংলা শুনে খুব মারো।
কেন মারো?

বাংলা ভাষা মায়ের ভাষা
মনের ভাষা মনোহরা
সাহস কত আয় দেখি তো
বাংলা বুলি চুপ করা।
কর দেখি?

পারবি না রে চুপ করাতে
বাংলা জানে সব দিতে
আপস করে থাকেনি চুপ
চলুক গুলি জান নিতে।
কই চালা?

একুশ তাই দিচ্ছে ডাক
লড়তে হবে ময়দানে
মায়ের ভাষা নিজের ভাষা
ছাড়িয়ে দেশ সবখানে।
বুঝলি এবার?

একুশের ময়দানে
চলে এসো সব্বাই
ভেদাভেদ দূরে থাক
ভাষা নিয়ে ভেসে যাই।
আটকে দেখা?