‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ধর্ম চলে গেল
লাটাগুড়ির সকাল কেমন সাদা
শীত বসে আছে অনেক দূর পর্যন্ত
যতদূর দেখা যায় হলুদ সরষে খেত, সিলসিলার দৃশ্যপট
ঝপ করে নেমে যেন এলোমেলো হবে
অমিতাভ আর রেখা
ধর্ম চলে গেল, পেছনে তাকাই, কিছু বলার আগেই
ফোন, হাতের তালু থেকে জল গড়ানোর মতো সময়
কাকে পাশে পাব, ভাবতে ভাবতে কত জনের হাত
সম্পর্কের ফাটলগুলো বন্ধ করতে করতে এগোয়
বাউল পাড়ার পাশে নতুন গুড় জ্বাল হচ্ছে
গ্রামে কেমন পৌষের ঘ্রাণ।
