‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তুমি বলেছিলে,
দরজার পাশে বসে থাকলে মৃত্যুও অতিথির মতো মনে হয়।
আমি দেখেছিলাম, একা দাঁড়িয়ে থাকা কলিং বেল,
ভিতরে গৃহস্থালির বিকার -
চোখের নিচে জমা অন্ধকার
বৃষ্টির ধার
ভিজিয়ে ফেলা ভবিষ্যতের টেবিল।
আর দরজার পাশে বসে থাকা বৃদ্ধ
চোখ তুলে দেখে না
সে জানে:
যা কিছু সরল, তা-ই প্রথমে পুড়ে যায়।
