‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আমি নিতান্তই গরিব মানুষ
এবং অবিবাহিত
মার্কিন দেশে দুটো জিনিস পর্যাপ্ত
মদ ও মেয়েমানুষ
শুনে
আমার চোখের পাতা মোটেও কাঁপেনি
ঘুমের ভিতর শিশুর মুখটি রাজবাড়ির আকার নেয়
মা তো মা
বাবা বাবাই
সন্ধ্যার আকাশে মেঘ ছিল
সে মেঘ এখন কোথায়
শীতের ঘাসের ভিতর সাপ
জলাভূমিতে ভূতের কান্না
বন্ধুদের না বলেই
আমি তেরো দিন তারাদের দেশে কাটিয়ে এলাম
মহত্মম এই কবির কবিতা খুবই সংবেদনশীল
মাথায় বালিশ চেপে ধরে
আমরা ওকে ছুঁতে পারবো না
ফিদেলের মেয়েরা কালো ও সুন্দর
আর দশটা কাজের মতো
চুল বাঁধাটাও কাজ
এই জেনে
মনে মনে মিলিয়ে নিই
অন্ধকার দরজায় যা যা লেখা ছিল।
