‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
(১)
না বলা কথা
শেষ পর্যন্ত যে কথাটা বলার ছিল
সেটা বলা হলো না
শেষ অঙ্কে আটকে গেল সময়
উদাস বাউল একাকী নিজেকে...
এখন কালোকে আরও কালো করার লড়াই
সময়ের নীলে বক বসে, মাছ খায়, উড়ে যায়
পরে থাকে ছেঁড়া নেট
নগ্নপুকুর দাঁড়িয়ে দেখে, হাওয়ায় জল ওচলায়
আবার স্থির
শুধু অভিজ্ঞতা আর অভিজ্ঞতা
ফিরে আসে না বক...
(২)
প্রয়াস
কথার ভিতর এখন অজস্র কথা
মাকড়সার জালের মত জড়িয়ে আছে
ক্রমশঃ এগোচ্ছে আর পিছচ্ছে
সময় নদী কখন যে দিক বদলে...
জোয়ার - ভাটা
ইচ্ছে - অনিচ্ছা
সব বদলে বদলে এখন
পানাজলে নিজেকে মেলে ধরার নতুন প্রয়াস।
