কবিতা

অবিশ্বাসের দৃষ্টি



বিশ্বজিৎ রায়


গ্রীষ্ম এসে বলে গেল - একদিন মহাপ্রলয় হবে
বর্ষা এসে বলে গেল - ভয়ংকর সুনামি আসছে ধেয়ে,
শীত এসে বলে গেল - এবার তুষারঝড়ে লণ্ডভণ্ড হবে সারা দুনিয়া...
এইসব ভয়ংকর দিনের শঙ্কা বুকে নিয়ে আমরা কাটিয়ে দিলাম
অনেক বছর -

মহাপ্রলয়, সুনামি, তুষারঝড়, এসব এখনো কিছুই আসেনি, কিন্তু
যারা এলো, তারা এমনভাবে সব লণ্ডভণ্ড করে দিয়ে গেল যে,
আমরা সবাই এখন শ্বাস নিতে গিয়ে ধুঁকছি,
পরস্পরের দিকে তাকাচ্ছি অবিশ্বাসের দৃষ্টি নিয়ে, আর
ক্যালেণ্ডারের প্রতিটা দিনের খোপে অন্ধকার আঁকা স্থিরচিত্র...